০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

১৬ ডিসেম্বর জাতির জন্য শ্রেষ্ঠতম দিন : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এটি আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটি শ্রেষ্ঠতম দিন।

তিনি বলেন, এই দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, আমাদের মুক্তিযুদ্ধকালীন গৌরবগাঁথা, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলো মনে পড়ে।

আজ মঙ্গলবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ১৬ ডিসেম্বরের প্রত্যয় ছিল দেখেই আমরা ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্র্নিমাণের একটা সুযোগ করে দিতে পেরেছি।

তিনি বলেন, এখানে এলে ভালো লাগে, শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা ওই সময়ে নানা আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসায় মন সিক্ত হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

আসন্ন নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

১৬ ডিসেম্বর জাতির জন্য শ্রেষ্ঠতম দিন : আইন উপদেষ্টা

আপডেট টাইম : ০৮:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫