০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

কক্সবাজারে বিস্ফোরণে দগ্ধ ৬ জন চমেক হাসপাতালে ভর্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পঠিত

কক্সবাজারের কলাতলী এলাকার ডলফিন মোড়ে ফিলিং স্টেশনের গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৬ জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

তারা হলেন- আবু তাহের (৪০), সিরাজ (২৫), আব্দুর রহিম (৩৯), সাকিব (২২), মোতাহের (৪৫) ও আবুল কাশেম।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, কক্সবাজারে দগ্ধ ৬ জনকে হাসপাতালে আনার পর বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করানো হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা দিকে এন আলম এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ হয়। এতে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন। আগুনে ফিলিং স্টেশনের পাশের একটি গ্যারেজে থাকা প্রায় ২০-২৫টি পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) এবং ১০টি ঘর-বাড়ি পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, স্টেশনের ১৪ হাজার লিটারের একটি গ্যাস ট্যাঙ্ক থেকে দীর্ঘ সময় ধরে নির্গত হওয়া গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের সূত্রপাত।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: প্রধানমন্ত্রী

কক্সবাজারে বিস্ফোরণে দগ্ধ ৬ জন চমেক হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬