০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়: মির্জা আব্বাস

গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে জামায়াতে ইসলামী বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেছেন, গোলাম আজমসহ তার সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়?

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন,  স্বাধীনতাবিরোধীরা ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত কখনো দেশের শান্তি কামনা করেনি। তারা তখনো দেশের স্বাধীনতা চায়নি, এখনো চায় না। বর্তমানে নানা কৌশলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চায় দেশে অশান্ত পরিবেশ তৈরি হোক এবং দেশ বিপাকে পড়ুক।

২৪ এর গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ৭১ এবং ২৪ যার যার অবস্থানে, একাত্তরের সঙ্গে ২৪ এর কোনো তুলনা চলে না, এটা সম্ভব নয়।

Tag :
About Author Information

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

প্রধানমন্ত্রীর নির্দেশনায় নাসরিন বাপ্পির ঈদ উপহার সামগ্রী বিতরণ

গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়: মির্জা আব্বাস

আপডেট টাইম : ০৮:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫