গতকাল রবিবার রাতে নগরীর স্টেশন রোডস্থ একটি রেস্টুরেন্টে রিয়াজ উদ্দিন বাজার হাসিনা হক শপিং সেন্টারে মালিকদের সাথে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় হাসিনা হক শপিং সেন্টারের মালিক কাজী আহমদুর রহমানের সভাপতিত্বে কাজী আতাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি আবু তালেব , সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক আজম, সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, মোহাম্মদ বজলুর রহমান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আজিজ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক , অর্থ সম্পাদক মাহবুবুর রহমান ,আইন সম্পাদক এডভোকেট মোহাম্মদ শাজাহান , প্রচার সম্পাদক মোহাম্মদ ছাদেক হোসাইন , দপ্তর সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ মিনহাজুল আবেদিন, ধর্মীয় সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন ,নির্বাহী সদস্য মোঃ মনসুর আলম, মোহাম্মদ সাদ্দাম হোসেন ,মোঃ রফিকুল ইসলাম, নুরুল ইসলাম চৌধুরী বিপ্লব ।
বক্তারা বলেন, নবনির্বাচিত কমিটি মার্কেটের নিরাপত্তাসহ ব্যবসায়ীদের যে কোন সমস্যা সমাধানে মাকেট মালিক ও সমিতি এক হয়ে কাজ করবে। মার্কেটের চাঞ্চল্য ফিরে পেতে মালিকপক্ষ মার্কেটের ব্যবসায়ীদের সাথে কাজ করার আব্বার জানান ব্যবসায়ী নেতারা
রিপোর্টারের নাম 















