সড়ক দুর্ঘটনা রোধকল্পে শব্দদূষন নিয়ন্ত্রনে সমন্বিত ও অংশীদারিত্বমুলক প্রকল্প (৩য় সংশোধিত) – এর আওতায় পেশাজীবী গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ কর্মশালা
বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক ২৯শে মাচ রবিবার পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন কালে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক প্রতি সপ্তাহে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন কালে পেশাদার গাড়ি চালকদের বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে ।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন , বিআরটিএ সদর কার্যালয়, পরিচালক (প্রশিক্ষণ) মোছাম্মাৎ মমতাজ বেগম, বিআরটিএ, চট্রগ্রাম বিভাগ পরিচালক (ইঞ্জি:) মো: মাসুদ আলম, , চট্রগ্রাম মেট্রো পলিটন পুলিশ( ডিসি) রইস উদ্দিন, ডিসি,
বিআরটিএ, চট্রগ্রাম বিভাগ উপ-পরিচালক (ইঞ্জি:) এম. মাহবুব কবির, , পরিবেশ অধিদপ্তর, চট্রগ্রাম সহকারী পরিচালক শাহাজাদা মোঃ সামসুজ্জামান, চট্টগ্রাম জেলা সার্কেল সহকারী পরিচালক(ইঞ্জি:) উথোয়াইনু চৌধুরী, মোটরযান পরিদর্শক মেহেদী হাসান, ইকবাল আহমদ, মোটরযান পরিদর্শক, বিআরটিএ, চট্রগ্রাম জেলা সার্কেল, মো: আলাউদ্দিন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় শব্দদূষণের ক্ষতিকর বিষয় ও করনীয় ,নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট, ব্রোশিয়ার বিতরন করা হয়।
উল্লেখ্য, পেশাদার ড্রাইভারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ড্রাইভারদের প্রত্যেককে ৩০০/- (তিনশত) টাকা সম্মানী এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।
আজকের প্রশিক্ষণে সর্বমোট ২৪৯ জন পেশাদার গাড়ি চালক প্রশিক্ষণ গ্রহণ করেন।
রিপোর্টারের নাম 














