০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

শ্রীলঙ্কাকে আরও ২০ কোটি টাকার ওষুধ উপহার দিলো বাংলাদেশ

শ্রীলঙ্কাকে আরও ২০ কোটি টাকার ওষুধ সামগ্রী সহায়তা দিয়েছে বাংলাদেশ সরকার।

গত বৃহস্পতিবার (৫মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এই ওষুধ সামগ্রী হস্তান্তর করা হয়।

সরকারি অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কাকে এই ওষুধ সামগ্রী উপহার দেওয়া হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহিদ মালেক, এবং ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরত্নে, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

উক্ত অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, শ্রীলঙ্কা একটি সঙ্কটের মধ্যে দিয়ে চলেছে৷ আমাদের প্রতিবেশী ও বন্ধু দেশ হিসেবে আমরা শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছি।  

মোমেন জানান, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ উপহার দিচ্ছি। তবে আগামীতে প্রয়োজন হলে আরো সহায়তা দেব।

স্বাস্থ্য-মন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, প্রতিবেশী দেশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শ্রীলঙ্কার পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা চাই সব সময় প্রতিবেশীদের পাশে আছি। আগামীতেও থাকবো ইনশাল্লাহ।

বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরত্নে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে। এজন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

বর্তমানে চরম অর্থনৈতিক মন্দায় পড়েছে শ্রীলঙ্কা। খাদ্য সামগ্রীর পাশা-পাশি ওষুধের চরম সঙ্কট মোকাবিলা করছে দেশটি। শ্রীলঙ্কায় ওষুধের জন্য ফার্মেসি থেকে ফার্মেসিতে ঘুরছেন অনেকেই। অনেকে বহু ফার্মেসি ঘুরেও জরুরি ওষুধ জোগাড় করতে পারছেন না। ”

বর্তমানে বৈদেশিক মুদ্রার অভাবে ওষুধের মতো জীবন রক্ষাকারী পণ্য আমদানি করতে পারছে না দেশটি। অনেক বেশি রুগ্ন হয়ে পড়েছে লঙ্কার স্বাস্থ্যখাত। এমনকি প্রয়োজনীয় অনেক ওষুধ ফুরিয়ে গেছে সেখানে। প্রতি বছর শ্রীলঙ্কাকে ৮৫ শতাংশ ওষুধই বাইরে থেকে আমদানি করতে হয়।

About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

আসন্ন নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

শ্রীলঙ্কাকে আরও ২০ কোটি টাকার ওষুধ উপহার দিলো বাংলাদেশ

আপডেট টাইম : ১০:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২