০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

মীরসরাইয়ে বিপিসির পাইপলাইন ছিদ্র করে থেকে তেল চুরি

  • রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : ০৯:১৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ২৯ বার পঠিত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহন পাইপলাইন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের হাদির ফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি প্রায় এক মাস আগে হাদির ফকিরহাট এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে বিপিসির তেল পাইপলাইনের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করেন। পরবর্তীতে সুযোগ বুঝে তিনি পাইপলাইনে ফুটো করে অবৈধভাবে তেল চুরি করে আসছিলেন।

‎ঘটনাটি নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলে বিপিসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছেন।

‎টিনশেড ঘরটির মালিক নুর জাহান বলেন, প্রায় এক মাস আগে আমিরুল ইসলাম ঘরটি ভাড়া নেন। তাঁর স্বামী নুরুল আবছার ঘরটি ভাড়া দিলেও ভাড়াটিয়ার কোনো ঠিকানা সংরক্ষণ করা হয়নি।

‎নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা পাইপলাইনে ফুটো করে তেল চুরি করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়েছে। বর্তমানে পাইপলাইন মেরামতের কাজ চলছে।

‎এ ঘটনায় পাইপলাইনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী পরিমাণ তেল চুরি হয়েছে তা নিরূপণে তদন্ত চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‎ঘটনার পর মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইদুল ইসলাম এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া বক্তব্য দিতে রাজি হননি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

আসন্ন নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

মীরসরাইয়ে বিপিসির পাইপলাইন ছিদ্র করে থেকে তেল চুরি

আপডেট টাইম : ০৯:১৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬