আজ শনিবার বিকেলে চিটাগং উইমেন্স চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি উদ্যোগে মাসব্যাপী জমকালো আয়োজনে ওমেন্স এসএমই বাংলাদেশ ২০২৬ বন্দরনগরী চট্টগ্রাম রেলওয়ে পলােগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মোহাম্মদ আবু সুফিয়ান এমপি, ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন, চট্টগ্রামের এডিশনাল ডিআইজি মো. নাজিমুল হক ও চট্টগ্রাম উইমেন চেম্বারের উপদেষ্টা ইকরামুল করিম প্রমূখ।
অনুষ্ঠানে সিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে মেলা কমিটির চেয়ারপারসন ও সিডব্লিউসিসিআই সিনিয়র ভাইস -প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ স্বাগত বক্তব্যের মাধ্যমে মেলার বিস্তারিত রূপরেখা ও আগত অতিথিদের অভ্যর্থনা জানান।
উদ্ভোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআই -এর ভাইস প্রেসিডেন্ট সীমা খাতুন, নিশাত ইমরান পরিচালক রেহনুমা মরিয়ম, সুবর্ণা দে, বেবি হাসান, আকলিমা আক্তার আঁখি, চৌধুরী জুবাইরা সাকি, এবং মেলা কমিটি ও সিডব্লিউসিসিআই-এর সদস্য রিনা আকতার, লুৎফুন্নেসা হালিম, রওশন জাহান, সাবিনা কাশেম, খালেদা আকতার চৌঃ, সায়রা বেগম, সিতারা রহমান, তানিয়া আকতার, শিরিন আকতার শিল্পী, জয়নাব বেগম, নুর আকতার জাহান, ফরিদা জামান মিনু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন , বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা অস্বীকার্য । এই মেলা নারী উদ্যাক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে একটা শক্তশালী প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। বিশেষ করে স্মার্ট বাংলাদেশ ‘ বিনের মানে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে ।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, থাইল্যান্ড ও পাকিস্তানের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন । প্রায় ৩৫০টা স্টল ও ২০টা প্যাভিলিয়ন। এই এই মেলায় হস্তশিল্প দেশীয় পোশাক সৃজনশীল পোশাক ও সৃজনশীল পণ্যের সমাহার রয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ ক্যাম্প সিসিটিভি মনিটরিং এবং সর্বক্ষণিক ফায়ার সার্ভিস ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে ।
এ ছাড়াও মেলায় রয়েছে আকর্ষণীয় বিনোদন পার্ক ফুড কােট। এবারের মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
উপস্থিত নেতৃবৃন্দ চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে মাসব্যাপী এই মেলা পরিদর্শন করে দেশীয় নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 









