আনোয়ারা- কর্ণফুলী আসনে বি.এন.পির স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মো: হামিদুল ইসলাম (হিরু) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বি.এন.পির স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা ও আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম- আহ্বায়ক (এক অংশ) এবং সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “শুদ্ধ বৃত্ত ” আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ হামিদুল ইসলাম (হিরু)। আজ রবিবার দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার জনাব তাহমিনা আক্তার থেকে বি.এন.পি পরিবারের নেতা কর্মীদের নিয়ে মো: হামিদুল ইসলাম ( হিরু) মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহের সময় আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। বি. এন.পি থেকে স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত আসতে পারে কি না—এমন প্রশ্নে মো: হামিদুল ইসলাম (হিরু) বলেন, ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে দল তা নেবে, এটা দলের সিদ্ধান্ত।
১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম -১৩ আসনে স্বতন্ত্র প্রার্থী যুবদলের হামিদুল
-
রিপোর্টারের নাম - আপডেট টাইম : ০৯:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- ৮৮ বার পঠিত
Tag :
জনপ্রিয় সংবাদ

















