০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬
জনগণের ফুটপাত জনগণকে ফেরত দিতে

ফুটপাত উদ্ধার করতে চাই চসিক মেয়র

  • স্বাধীন
  • আপডেট টাইম : ০১:১৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • ১০১ বার পঠিত

যানজট কমানোর পাশাপাশি পথচারীদের জন্য নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতে ফুটপাত উদ্ধারে অভিযান চলমান রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার জাপান থেকে ফেরা মেয়র রেজাউল টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে কর্মকর্তাদের সাথে নগরীতে চলমান ধারাবাহিক উচ্ছেদ অভিযান ও মনিটরিং কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

সভায় মেয়র বলেন, উচ্ছেদ অভিযান ঠেকাতে বিভিন্ন চাপ আসছে। কোন চাপে নত হওয়া যাবেনা। তবে, নগরীকে বসবাসযোগ্য রাখার স্বার্থে উচ্ছেদ অভিযান চলমান রাখতে হবে।

“জাপানে গিয়ে দেখলাম পর্যাপ্ত ফুটপাত থাকায় মানুষ প্রাণখুলে হাঁটছে, যা নাগরিকদের সুস্থতা নিশ্চিতের পাশাপাশি নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করছে। চট্টগ্রামেও আমি এমন পরিবেশ গড়ে তুলতে চাই। ফুটপাত উদ্ধার করতে হবে, উদ্ধারকৃত ভূমি মনিটরিং করতে হবে, জনগণের ফুটপাত জনগণকে ফেরত দিতে হবে।”

এসময় আইন কর্মকর্তা জসিম উদ্দিন, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা উচ্ছেদ কার্যক্রম সম্পর্কে মেয়রকে অবহিত করেন। সভায় চসিকের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলামসহ বিভাগীয় প্রধানবৃন্দ ও শাখা প্রধানবৃন্দ অংশ নেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

আসন্ন নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

জনগণের ফুটপাত জনগণকে ফেরত দিতে

ফুটপাত উদ্ধার করতে চাই চসিক মেয়র

আপডেট টাইম : ০১:১৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪