নিজস্ব প্রতিবেদক :
বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট ফোরামের সিনিয়র সহ-সভাপতি এবং এশিয়ান টিভি চট্টগ্রাম অফিসের ক্যামেরাপারসন ঠাকুর প্রসাদ মজুমদার রিটন।
এক অভিনন্দন বার্তায় ঠাকুর প্রসাদ মজুমদার রিটন বলেন, নবনির্বাচিত চেয়ারম্যানের দক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে এশিয়ান টেলিভিশনের অগ্রযাত্রা আরও বেগবান হবে এবং গণমাধ্যম জগতে প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাবে—এমনটাই তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে মো. লিয়াকত আলী খাঁন মুকুলকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান। একই সঙ্গে তিনি দৈনিক দেশ রূপান্তর ও দেশ রেডিওর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর নির্বাচিত পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
এশিয়ান টিভির নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলকে অভিনন্দন
-
রিপোর্টারের নাম - আপডেট টাইম : ০৬:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- ৪ বার পঠিত
Tag :
জনপ্রিয় সংবাদ















