০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ড্রেনে মিলল বস্তাবন্দী মরদেহ

চট্টগ্রামে একটি ড্রেন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকার ময়লার ডিপোর পাশের একটি ড্রেন থেকে তার লাশ উদ্ধার হয়।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন সকালে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, নিহত ব্যক্তির পকেটে অটোরিকশার একটি চাবি পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে, তিনি অটোরিকশাচালক। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। কী কারণে, কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী

চট্টগ্রামে ড্রেনে মিলল বস্তাবন্দী মরদেহ

আপডেট টাইম : ০৭:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬