০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রামে প্রকাশ্যে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : ১০:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩ বার পঠিত

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল গেটের সামনে প্রকাশ্যে এক স্বর্ণ ব্যবসায়ীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনাস্থলে টহল পুলিশের উপস্থিতিতে পাঁচজনকে আটক করা হয়েছে।

ভুক্তভোগী দোলন ধর (৪৩) কোতোয়ালী থানাধীন হাজারী গলিতে স্বর্ণের ব্যবসা করেন। তিনি কোতোয়ালী থানায় দায়ের করা এজাহারে জানান, গত ৬ জানুয়ারি দুই পরিচিত ব্যক্তির মাধ্যমে তিনি একটি স্বর্ণের দোকান বিক্রি করেন। ওই সূত্রে অভিযুক্তদের সঙ্গে তাঁর পরিচয় হয়।

এজাহার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দোকান ফেরত দেওয়ার বিষয়ে কথা বলার কথা বলে তাঁকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের গেটের সামনে ডাকেন। সেখানে পৌঁছালে কয়েকজন মিলে তাঁকে একটি কালো রঙের নোহা মাইক্রোবাসে (নম্বর: চট্ট-মেট্রো-চ-১১-৯৬৫৭) তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।

ভুক্তভোগীর দাবি, ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর গলা থেকে এক ভরি চার আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার মূল্য আনুমানিক ৩ লাখ ২৫ হাজার টাকা, কৌশলে খুলে নিয়ে নেওয়া হয়। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। এ সময় গাড়িটি দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করলে জনতার ভিড়ে আটকে যায়।

খবর পেয়ে কোতোয়ালী থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে এবং পাঁচজনকে গাড়িসহ আটক করে। তবে তাঁদের সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন পালিয়ে যান বলে জানা গেছে।

আহত অবস্থায় দোলন ধর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা–সংক্রান্ত কাগজপত্র এজাহারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে সহকারী পুলিশ কমিশনার মাহমুদ বলেন, টাকার লেনদেন নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় যাচাই চলছে। ঘটনাস্থল থেকে পাঁচজন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে প্রকাশ্যে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা

আপডেট টাইম : ১০:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬