০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

  • রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : ০৯:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৯ বার পঠিত

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকা থেকে এক কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মঞ্জুর এলাহী কাজেমী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৫ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. আকবর আলী জানান, ছয় জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অপহরণ ও ধর্ষণের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মঞ্জুর এলাহী কাজেমীকে অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

তবে দুটি সাজা একসঙ্গে কার্যকর হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা যায়, নগরের চকবাজার এলাকা দিয়ে কলেজে যাওয়ার পথে ২০১৭ সালের ২ জানুয়ারি সকালে একটি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করা হয়।

পরে তাকে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় নিয়ে ধর্ষণ করা হয়। পরদিন দামপাড়া এলাকার একটি বাসায় তাকে রাখা হয়।
এ ঘটনায় শিক্ষার্থীর পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ অভিযান চালিয়ে দামপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করে। পরে শিক্ষার্থীর মা বাদী হয়ে নগরের চকবাজার থানায় মামলা দায়ের করেন।

Tag :
About Author Information

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

বর্ণাঢ্য আয়োজনে পাচঁলাইশে পহেলা বৈশাখ উদযাপিত

কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

আপডেট টাইম : ০৯:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬