০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শহীদ ওয়াসিম আকরামের স্মরণে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া এবং ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম আকরামের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর চট্টগ্রাম কলেজ শাখার উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং শহীদ ওয়াসিম আকরামের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম। তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ ওয়াসিম আকরাম বাংলাদেশের দ্বিতীয় শহীদ এবং চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। তিনি আরও বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সবসময় পাশে থাকবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন শাহেদ। তিনি বলেন, “ওয়াসিমরা কখনো হারিয়ে যায় না, তারা আমাদের মাঝে সবসময় বেঁচে থাকে। ওয়াসিমদের আত্মত্যাগ আমাদের শিখিয়ে গেছে কিভাবে দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে হয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী সিজ্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুলাই যোদ্ধা ওমর ফারুক সাগর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বোরহানুল হক।

এসময় চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগর আওতাধীন বিভিন্ন কলেজ ও থানা পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার শেষে শহীদ ওয়াসিম আকরামের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

Tag :
About Author Information

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

শহীদ ওয়াসিম আকরামের স্মরণে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

শহীদ ওয়াসিম আকরামের স্মরণে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

আপডেট টাইম : ১১:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬