০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে গতকাল সোমবার বিকালে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৫৮ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এর মধ্যে আহত ২৬ টি পরিবারের মধ্যে মোট ৪৬,০০,০০০/- (ছেচল্লিশ লক্ষ) টাকা প্রদান করা হয়। এছাড়া নিহত ৩২ টি পরিবারকে ৫ লক্ষ টাকা করে মোট ১,৬০,০০,০০০/- (এক কোটি ষাট লক্ষ) টাকা মোট ২ কোটি ৬ লক্ষ টাকা প্রদান করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগ উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং), কে. এম. মাহবুব কবির,সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেল উথোয়াইনু চৌধুরী ।

এছাড়াও পরিবহন খাতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদ অলি আহাম্মদ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম জেলা ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ তালুকদার।

বক্তাগণ বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের পাশে দাঁড়ানো রাষ্ট্রের মানবিক ও সামাজিক দায়িত্ব। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে প্রদত্ত এ আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক দুর্দশা লাঘবে সহায়ক হবে।

Tag :
About Author Information

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

আপডেট টাইম : ১২:৪১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬