০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

১৯ বছর পর দখলকৃত আ.লীগ অফিস উচ্ছেদ করে জমি ফেরত পেলেন মালিক

কুড়িগ্রামের রৌমারী উপজেলা শহরের টিএন্ডটি এলাকায় আদালতের রায়ে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) অফিসের জবরদখলকৃত জমি ফেরত পেলেন মালিক। ২০০৭ সালে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন জমির প্রকৃত মালিক মাফুজল। ১৯ বছর পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ জমি বুঝে পান তিনি।

এদিন বেলা ১১টার দিকে উপজেলা শহরের টিএন্ডটি এলাকায় আদালতের রায় পেয়ে জবরদখলকৃত জমিতে থাকা দোকানঘর ও আওয়ামী লীগ অফিস উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর প্রকৃত মালিক মাফুজলকে জমি বুঝিয়ে দেন কুড়িগ্রাম কোর্টের নাজির মো. গোলাম রহমান ও কোর্ট পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ময়নুল হক। অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সময় পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, রৌমারী মৌজার জেল নং ২১ সাবেক খতিয়ান নং ১০৪০ এসএ খতিয়ান নং ২ সাবেক দাগ নং ৬৫১ এসএ দাগ নং ৬০৭, জমি ২২ শতাংশের মধ্যে জবরদখলকৃত সাড়ে ১৫ শতাংশ জমি অপসারণপূর্বক প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেওয়ার জন্য রায় প্রদান করেন কুড়িগ্রাম আদালতের সিনিয়র সিভিল সহকারী জজ (রৌমারী) মো. ফিরোজ কবির।

রৌমারী থানার ওসি কাওসার আলী জানান, আদালত কর্তৃক কমিশনের মাধ্যমে উচ্ছেদ বিষয় অবহিত করা হয়। পরে কোর্টের নাজির ও পুলিশ এসে তারা জবরদখলকৃত জমি উচ্ছেদ করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

খামেনি বেঁচে আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৯ বছর পর দখলকৃত আ.লীগ অফিস উচ্ছেদ করে জমি ফেরত পেলেন মালিক

আপডেট টাইম : ০৮:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬