০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

কলকাতা-দিল্লি ম্যাচের সেরা মুস্তাফিজুর রহমান

  • স্পোর্ট ডেস্ক
  • আপডেট টাইম : ১১:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • ১০৭৩ বার পঠিত

mustafizur rahman IPL

মুস্তাফিজুর রহমান এর নিয়ন্ত্রিত বোলিং আরও কঠিন করল কলকাতার ওভার প্রতি রানের লক্ষ্য। বাড়ল ম্যাচে চাপ। ঝুঁকি নিতে গিয়ে ধারাবাহিক ভাবে উইকেট হারাল কলকাতা। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নিল প্রথম সাকাল। নজরকাড়া পারফরম্যান্স না করলেও নিয়ন্ত্রিত বোলিংই তাঁকে ম্যাচের সেরা ক্রিকেটার করল। উইকেট পাননি, কিন্তু বল হাতেই বাজিমাত করলেন বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজু।

২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিলেন কেকেআর ক্রিকেটাররা। ওভার প্রতি প্রায় ১১ রান দরকার ছিল। নাইটরা আক্রমণাত্মক শুরু করবেন, এটাই প্রত্যাশিত ছিল।

কঠিন এই অবস্থায় মুস্তাফিজুরের হাতে নতুন বল তুলে দেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। হতাশ করেননি মুস্তাফিজুর। প্রথম বল থেকেই রহাণেকে অস্বস্তিতে রাখেন তিনি। প্রথম স্পেলের ২ ওভারে মাত্র ৫ রান খরচ করেন মুস্তাফিজুর রহমান । তিনি বল করার আগে যে বাইশ গজকে ব্যাটারদের স্বর্গরাজ্য মনে হচ্ছিল, সেই উইকেটেই বলকে কথা বলালেন তিনি।

তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদেই আরও কঠিন হল কলকাতার ওভার প্রতি রানের লক্ষ্য। বাড়ল চাপ। অতিরিক্ত ঝুঁকি নিতে গিয়ে ধারাবাহিক ভাবে উইকেট হারালেন কলকাতার ব্যাটাররা। মুস্তাফিজুর রহমান এর নিয়ন্ত্রিত বোলিংয়েই দিল্লির জয় এ দিন এত সহজ হল। টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি রানের খেলায় কৃপণ বোলিং করে প্রথম সকাল অনলাইনের বিচারে ম্যাচের সেরা হলেন মুস্তাফিজুর।

About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

আসন্ন নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

কলকাতা-দিল্লি ম্যাচের সেরা মুস্তাফিজুর রহমান

আপডেট টাইম : ১১:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২