০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের ছয় ফ্লাইট বাতিল, মাস্কাটের ফ্লাইট উড্ডয়ন করেছে

মধ্যপ্রাচ্যে ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী বিভিন্ন এয়ারলাইনসের ছয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংখ্যাগরিষ্ঠ এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG-122 (মাস্কাট-চট্টগ্রাম-ঢাকা) ওমানের মাস্কাট থেকে স্থানীয় সময় বিকেল ৫টায় চট্টগ্রামের উদ্দেশ্যে সফলভাবে উড্ডয়ন করেছে।

এসব বিষয় নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, বাতিল ঘোষণা করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-147 (ঢাকা-চট্টগ্রাম-দুবাই), চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিট। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG-151 (ঢাকা-চট্রগ্রাম-শারজাহ), চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিট। ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS-333 (ঢাকা-চট্টগ্রাম-দোহা), চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা ৫টা ২৫ মিনিট।

আগমনী ফ্লাইট বাতিল হয়েছে এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-520 (শারজাহ- চট্টগ্রাম), শারজাহ থেকে ডিপার্চারের সম্ভাব্য সময় ছিল স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিট।

ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS-344 (দুবাই-চট্টগ্রাম), দুবাই থেকে ডিপার্চারের সম্ভাব্য সময় ছিল স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিট। সালাম এয়ারের ফ্লাইট OV-403 (মাস্কাট-চট্টগ্রাম), মাস্কাট থেকে ডিপার্চারের সম্ভাব্য সময় ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪০ মিনিট।
তিনি জানান, উল্লেখিত আন্তর্জাতিক ফ্লাইটগুলোর সাথে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বজায় রাখার জন্য স্ব-স্ব এয়ারলাইনসসমূহ কাজ করছে।

Tag :
About Author Information

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

বর্ণাঢ্য আয়োজনে পাচঁলাইশে পহেলা বৈশাখ উদযাপিত

চট্টগ্রামের ছয় ফ্লাইট বাতিল, মাস্কাটের ফ্লাইট উড্ডয়ন করেছে

আপডেট টাইম : ০৮:২৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬