০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

দুই নম্বর গেট থেকে জিইসি পর্যন্ত হেঁটে ছাত্রলীগের মিছিল

ঈদুল আযহার সাধারণ ছুটির পর ব্যস্ততা শুরুর চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট থেকে জিইসি মোড় পর্যন্ত হেঁটে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের এই মিছিলের ছবি ও ভিডিও প্রচারিত হওয়ার পর তা রীতিমত ভাইরাল হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে সংগঠনের ওমরগণি এমইএস কলেজ শাখার নেতা-কর্মীরা মিছিলটি করেছেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ’ লেখা সম্বলিত ব্যানার নিয়ে শতাধিক নেতাকর্মী স্লোগান দিতে দিতে এগিয়ে আসছেন। মিছিল করছেন। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসছে’- এমন নানা স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অপর পাশ থেকে জিইসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এই সময় তাদের কারো কারো হাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুনও দেখা গেছে। মিছিলটি জিইসি মোড়ে আসলে মিছিলকারীদের কয়েকজনকে রোড ডিভাইডারে উঠে স্লোগান দিতেও দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল—‘এমইএস কলেজ ছাত্রলীগ’। মিছিলটি দুই নম্বর গেটের আশপাশ থেকে শুরু হয় বলে জানিয়েছেন তারা।
এ ব্যাপারে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।’

Tag :
About Author Information

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক

দুই নম্বর গেট থেকে জিইসি পর্যন্ত হেঁটে ছাত্রলীগের মিছিল

আপডেট টাইম : ০৬:৪০:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬