০২:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১ জুন

  • নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : ১০:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ৬৪৯ বার পঠিত

৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১ জুন

৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ০১ জুন (বুধবার) থেকে শুরু হচ্ছে। এই কার্যক্রম চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দেওয়া যাবে।

গেল রোববার (২৯ মে) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূইয়ার সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।  
এবারের ৯ম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা। তবে নির্দিষ্ট সময়ের পরে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে ।

রেজিস্ট্রেশন করতে হলে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। এছারাও ‘সোনালী ই-সেবার’ মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
তবে ১২ বছর পূর্ণ না হলে এবং ১৮ বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। টাকা ব্যাংকে জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে।

শিক্ষার্থীরা নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে কিংবা এ কারণে তাদের কোনো সমস্যা হলে এর দায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নিতে হবে।  

About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী

৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১ জুন

আপডেট টাইম : ১০:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২