১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

একে একে ঘরে ফিরল জমজ ৫ শিশু

সুস্থ হয়ে ঘরে ফিরেছে সুমন-এনি দম্পতির ৫ জমজ শিশু। এই দম্পতির ঘরে এক সাথে জন্ম নেওয়া পঞ্চম মেয়ে শিশুটির ছাড়পত্র তুলে দেওয়া হলো বাবা-মায়ের হাতে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগরীর পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৮ ডিসেম্বর ডা. ফরিদা ইয়াসমিন সুমির তত্ত্বাবধানে দীর্ঘ ১০ বছর চিকিৎসা নেওয়ার পর নগরীর একটি বেসরকারি হাসপাতালে ওই দম্পতির কোল আলো করে এক সাথে ৫ শিশু জন্ম নেয়। তার মধ্যে ৩টি মেয়ে ও ২টি ছেলে। প্রসবপরবর্তী বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় শিশুগুলোকে নগরীর পার্কভিউ হসপিটালের এনআইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।

পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের সার্বক্ষণিক নির্দেশনায় সবগুলো শিশুর সঠিক পরিচর্যার ফলে একে একে ৪টি শিশুর সফল ছাড়পত্র নিলেও নানা জটিলতার কারণে পঞ্চম শিশুটি এতদিন চিকিৎসাধীন ছিল। আজ তাকেও সুস্থ অবস্থায় ফিরে পেল বাবা-মা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

আসন্ন নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

একে একে ঘরে ফিরল জমজ ৫ শিশু

আপডেট টাইম : ১০:৪০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬