০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

“১৫তম আন্তর্জাতিক উইম্যান’স এসএমই এক্সপো বাংলাদেশ শনিবার শুরু

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে আগামী ১১ এপ্রিল ২০২৬ বিকাল চারটায় থেকে বন্দরনগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘১৫তম ইন্টারন্যাশনাল উইম্যান’স এসএমই এক্সপো বাংলাদেশ ২০২৬’।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিডব্লিউসিসিআই ভাইস প্রেসিডেন্ট ও মেলা কমিটির চেয়ারপারসন লুৎমিলা ফরিদ এই ঘোষণা দেন।

মেলা কমিটির চেয়ারপারসন ও সিডব্লিউসিসিআই-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ জানান ‌,মেলায় প্রায় ৩৫০টি স্টল ও ২০টি প্যাভিলিয়ন যার মধ্যে ১০০ টি স্টল নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ‘উইম্যান জোন’ ও স্বল্প মূল্যে স্টল বরাদ্ধ এবং দেশীয় পণ্যকে অগ্রাধকিার, প্রচার এবং প্রসারের লক্ষ্যে হস্তশিল্পজাত পণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের প্রাধান্য দিয়ে তাদের জন্য আলাদা জোন রাখা হয়েছে। ভারত, চীন, থাইল্যান্ড ও পাকিস্তানের উদ্যোক্তাগণ তাদের পণ্য নিয়ে অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুদের জন্য থাকছে আকর্ষণীয় বিনোদন পার্ক। নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়েছে।অন্যান্য সুবিধা নিশ্চিদ্র নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প, সিসিটিভি ক্যামেরা। ও ফায়ার সার্ভিসের পাশাপাশি নামাজের স্থান ও সার্বক্ষণিক বিদ্যুৎ এবং পানির সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরো জানান ,এবারের মেলার অন্যতম বড় আকর্ষণ হলো বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আয়োজিত “৭ম এসএমই ব্যাংকিং ম্যাচ-মেকিং ফেয়ার-২০২৬”। এর মাধ্যমে নারী উদ্যোক্তারা ব্যাংকগুলোর সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন এবং যোগ্য উদ্যোক্তাদের তাৎক্ষণিক ঋণ প্রাপ্তির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংসদ মোহাম্মদ আবু সুফিয়ান এমপি এবং সাঈদ আল নোমান এমপি ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট সীমা খাতুন, নিশাত ইমরান পরিচালক রেহনুমা মরিয়ম, সুবর্ণা দে, বেবি হাসান, আকলিমা আক্তার আঁখি, চৌধুরী জুবাইরা সাকি, এবং মেলা কমিটি ও সিডব্লিউসিসিআই-এর সদস্য রিনা আকতার, লুৎফুন্নেসা হালিম, রওশন জাহান, সাবিনা কাশেম, খালেদা আকতার চৌঃ, সায়রা বেগম, সিতারা রহমান, তানিয়া আকতার, শিরিন আকতার শিল্পী, জয়নাব বেগম, নুর আকতার জাহান, ফরিদা জামান মিনু। উপস্থিত নেতৃবৃন্দ চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে মাসব্যাপী এই মেলা পরিদর্শন করে দেশীয় নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার আহ্বান জানান।

Tag :
About Author Information

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

“১৫তম আন্তর্জাতিক উইম্যান’স এসএমই এক্সপো বাংলাদেশ শনিবার শুরু

“১৫তম আন্তর্জাতিক উইম্যান’স এসএমই এক্সপো বাংলাদেশ শনিবার শুরু

আপডেট টাইম : ০৩:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬