০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি বন্দর বিভাগের অভিযানে আমদানীকৃত ক্রোকারিজ পণ্য আত্মসাৎ মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

এসময় আত্মসাৎ হওয়া ৯৪ কার্টুন ক্রোকারিজ পণ্যের মধ্যে ৫০ কার্টুন উদ্ধার এবং প্রতারণার কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ নীরব চৌধুরী প্রকাশ সাকিব গাড়িচালক হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত পণ্য ঢাকার আমদানিকারকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি তার সহযোগীদের নিয়ে চালানে থাকা ৯৪ কার্টুন ক্রোকারিজ পণ্য আত্মসাৎ করেন। আত্মসাৎকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

ঘটনাটি গত ৫ মে রাত সাড়ে ১০টা থেকে ৬ মে রাত দেড়টার মধ্যে সংঘটিত হয়। এ ঘটনায় বন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মোঃ আব্দুর রহিমের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম ও এসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী নীরব চৌধুরী প্রকাশ সাকিবকে গ্রেফতার করেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপর আসামী মোঃ সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃতদের নিয়ে পরিচালিত অভিযানে আত্মসাৎ হওয়া ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য উদ্ধার করা হয়।

অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট ১৩-০৩৯৫ নম্বরের একটি কাভার্ড ভ্যান এবং চট্ট মেট্রো-ঘ ১১-৪৭৯৫ নম্বরের একটি সাদা প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, অভিযানের সময় মামলার মূলহোতা নূরউদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে তার ব্যবহৃত প্রাইভেটকার ফেলে কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামীকে বন্দর থানার মামলা নং-১৪, তারিখ ১১/০৫/২০২৬, পেনাল কোডের ৪০৭/৪২০/১০৯ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
About Author Information

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২

সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২

আপডেট টাইম : ০৭:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬