০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বলীখেলা ঘিরে চট্টগ্রামে উৎসব

লালদীঘির মাঠে চলছে ১০৮ বলীর লড়াই

  • স্বাধীন
  • আপডেট টাইম : ০৫:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ২৬৩ বার পঠিত

চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী আবদুল জব্বার বলীখেলার ১১৭তম আসর। শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে লালদীঘিতে নির্মিত বিশেষ মঞ্চে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন হয়। এবারের আসরে অংশ নিচ্ছেন ১০৮ জন বলী।
খেলা শুরুর আগেই মাঠ ও আশপাশ এলাকায় জড়ো হন হাজারো দর্শক। প্রতিটি লড়াই ঘিরে তৈরি হচ্ছে তুমুল উত্তেজনা, করতালি ও উচ্ছ্বাস। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
এবারের আসরে নজর কাড়ছেন গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ ও রানার্সআপ রাশেদ বলী। তাদের সম্ভাব্য লড়াই ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে।
এদিকে, বলীখেলাকে ঘিরে লালদীঘি মাঠে বসেছে তিন দিনের বৈশাখি মেলা। মেলায় রয়েছে মাটির সামগ্রী, বাঁশ ও কাঠের হস্তশিল্প, খেলনা, লোকজ অলংকার এবং দেশীয় খাবারের নানা দোকান। শিশুদের জন্য রাখা হয়েছে নাগরদোলা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা।
নিরাপত্তা নিশ্চিত করতে মাঠজুড়ে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। পুলিশ সদস্যরা ইউনিফর্ম ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।
১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আবদুল জব্বার সওদাগরের হাত ধরে এই বলীখেলার সূচনা হয়। সময়ের সঙ্গে এটি চট্টগ্রামের অন্যতম প্রধান সাংস্কৃতিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। শত বছরের বেশি সময় পেরিয়ে গেলেও লালদীঘির এই বলীখেলা এখনও সমানভাবে টানে দর্শকদের। শক্তি, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন হয়ে উঠেছে এই আয়োজন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী

বলীখেলা ঘিরে চট্টগ্রামে উৎসব

লালদীঘির মাঠে চলছে ১০৮ বলীর লড়াই

আপডেট টাইম : ০৫:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬