০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

রাজধানীতে এনসিপির বিজয় র‌্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র‌্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। এতে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

রোডম্যাপ অনুযায়ী, আগ্রাসনবিরোধী এই যাত্রা বাংলামোটর মোড় থেকে কাঁটাবন মোড়, নীলক্ষেত মোড়, পলাশীর মোড় হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর প্রতিটি থানা থেকে নেতাকর্মীরা বিজয় মিছিলে অংশগ্রহণ করেছেন। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন। বিজয় মিছিলে বিভিন্ন স্লোগানে উজ্জীবিত নেতাকর্মীরা। বেশ কয়েকটি স্লোগান হলো, ‘গণভোটে হ্যাঁ বলি, সংস্কারের সাথে চলি’, ‘মুক্তির মূল সনদ গণভোট-গণভোট’, ‘এক হাদির কিছু হলে- জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি।

Tag :
About Author Information

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

চলতি মাসে পুনর্গঠন হতে পারে মন্ত্রিসভা, যুক্ত হতে পারেন অনেকেই

রাজধানীতে এনসিপির বিজয় র‌্যালি

আপডেট টাইম : ০৮:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫